চট্টগ্রাম সমিতি কাতারের মেজবান উদ্যাপন ২০২৬ উপলক্ষে ছয় সদস্যের প্রচার উপকমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে আলহাজ মোহাম্মদ লোকমানকে।
সংগঠনের সভাপতি ইসমাইল মনসুর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ উপকমিটির তালিকা জানানো হয়।
উপকমিটির সদস্যরা হলেন মো. ইমরান, মো. মঈনুদ্দিন ইমরান, ফয়জুল্লাহ তালুকদার, নিজাম উদ্দীন ও জুনাইয়েদ হোসেন রাকিব।

