
চট্টগ্রাম সমিতি কাতারের বর্ধিত সভায় ২০২৬ সালের মেজবান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এ উপলক্ষে একটি ম্যাগাজিন প্রকাশের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
১৫ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইসমাইল মনসুর। এতে সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসাইনসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মেজবান আয়োজনের সিদ্ধান্তের পাশাপাশি ম্যাগাজিন প্রকাশের বিষয়টি নীতিগতভাবে অনুমোদন করা হয়।
