চট্টগ্রাম সমিতি কাতার Chattogram Samity Qatar

চট্টগ্রাম সমিতি কাতারের মেজবান উপলক্ষে প্রচার উপকমিটি গঠন

চট্টগ্রাম সমিতি কাতারের মেজবান উদ্‌যাপন ২০২৬ উপলক্ষে ছয় সদস্যের প্রচার উপকমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে আলহাজ মোহাম্মদ লোকমানকে।

সংগঠনের সভাপতি ইসমাইল মনসুর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ উপকমিটির তালিকা জানানো হয়।

উপকমিটির সদস্যরা হলেন মো. ইমরান, মো. মঈনুদ্দিন ইমরান, ফয়জুল্লাহ তালুকদার, নিজাম উদ্দীন ও জুনাইয়েদ হোসেন রাকিব।

সংগঠন সংবাদ

সব সংবাদ দেখুন