চট্টগ্রাম সমিতি কাতারের মেজবান উদ্যাপন কমিটি ২০২৬ ঘোষণা করা হয়েছে। এতে কাজী ফারুক পেয়ারুকে আহ্বায়ক এবং মোহাম্মদ আমির এইচ এম শরীফকে সদস্যসচিব করা হয়েছে।
সংগঠনের সভাপতি ইসমাইল মনসুর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হোসাইন স্বাক্ষরিত ১৯ অক্টোবর ২০২৬ তারিখের বিজ্ঞপ্তিতে এ কমিটির তালিকা প্রকাশ করা হয়।
কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে লায়ন এম. মঈন উদ্দীনকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মাওলানা জমির উদ্দীন মাহমুদ, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ আলী, ফজল কবির, মোহাম্মদ এরশাদুল আলম, নাজিম উদ্দীন ভূঁইয়া, নুরুল মোস্তফা, রিয়াজ রানা, মোহাম্মদ মোরশেদ চৌধুরী, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ ফয়সাল, শাহেদুর রহমান ও রাসেল রানা।
কমিটির সদস্যরা হলেন প্রকৌশলী আমানত হোসাইন, এটিএম আসাদুজ্জামান বাবলু, নাসের সিদ্দিকী, মো. বেলাল, ইদ্রিস বিষু, আসাদুজ্জামান রানা, মো. ইমরানুল ইসলাম মামুন, আশরাফুল ইসলাম তুহিন, এনায়েত করিম ও মোহাম্মদ ইসমাইল।

