চট্টগ্রাম সমিতি কাতার Chattogram Samity Qatar

চট্টগ্রাম সমিতি কাতারের মেজ্জান উদযাপন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম সমিতি কাতারের মেজ্জান উদযাপন কমিটি ২০২৬-এর প্রথম সভা ২০ অক্টোবর দোহায় অনুষ্ঠিত হয়েছে। সভায় আয়োজনের প্রস্তুতি, পরিকল্পনা ও সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক কাজী ফারুক পেয়ারু। সঞ্চালনা করেন সদস্যসচিব মো. আমির সোহেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি কাতারের সভাপতি ইসমাইল মনসুর ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসাইন। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, উদযাপন কমিটির সব সদস্য সভায় অংশ নেন।

মেজ্জান আয়োজন সফল করতে সভায় পারস্পরিক মতবিনিময় ও সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্ব দেওয়া হয়। সবার সহযোগিতা ও ঐক্যবদ্ধ অংশগ্রহণে একটি সুন্দর, সুশৃঙ্খল ও স্মরণীয় আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।

সভা শেষে উদযাপন কমিটির পক্ষ থেকে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

সংগঠন সংবাদ

সব সংবাদ দেখুন